ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া Logo ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহত Logo চেয়ারম্যানের এক মুখে দুই বক্তব্য—কোনটি সঠিক? Logo পূর্ব ইটাখোলায় ক্বারিয়ানা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন Logo ঈদের আগে উপজেলা, পরে পৌরসভায় প্রশাসক নিয়োগ Logo মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ Logo মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সোহেল রানা Logo চৌমুহনী বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, দুই শিক্ষিকার বাসা তছনছ Logo মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, পরে হস্তক্ষেপে মুক্তি

প্রেমিক ও পরিবারের প্রতারণার শিকার: লাখাইয়ে অনশনে থাকা গাজিপুরের তরুণীর অসহায় জীবন

পারভেজ লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি

লাখাইয়ে বিয়ের দাবিতে অনশনরত গাজীপুরের তরুণী সুইটি আক্তার সায়মা (১৯) এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। প্রেমিক ইব্রাহিম মিয়া (২৪) পালিয়ে যাওয়ার পর তার পরিবারও প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন তিনি। অনশনের ছয় দিন পার হলেও কোনো সুরাহা না হওয়ায় সায়মা বর্তমানে লাখাই উপজেলার জীরুন্ডা মানপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সুইটি আক্তার জানান, গত ১১ সেপ্টেম্বর মোড়াকরি গ্রামের প্রেমিক ইব্রাহিমের বাড়িতে অনশনে বসলে ইব্রাহিমের বড় ভাইসহ স্বজনরা তাকে বিয়ের আশ্বাস দেন। তারা জানান, এক–দু’দিনের মধ্যেই বিয়ের ব্যবস্থা হবে। পরে তাকে বান্ধবীর বাড়িতে পাঠানো হলেও এরপর থেকে আর কেউ খবর নেয়নি।

অসহায় সুইটির অভিযোগ, “আমি এক কাপড়ে এখানে আছি। আমার পরিবার আমাকে গ্রহণ করবে না। ইব্রাহিম ও তার পরিবার প্রতারণা করেছে। এখন মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ নেই।”

তিনি আরও জানান, ১০ মাস ধরে ফেসবুকের মাধ্যমে ইব্রাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে ইব্রাহিম তাকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে যায়, কিন্তু পরে হঠাৎ পালিয়ে গিয়ে মোবাইল বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে তিনি ইব্রাহিমের বাড়িতে গিয়েছিলেন।

ইব্রাহিমের পরিবার দাবি করেছে, তারা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না। অন্যদিকে লাখাই থানার ওসি বন্দে আলী বলেন, তারা বিষয়টি জানেন না, তাই মন্তব্য করা সম্ভব নয়।

প্রেমিকের প্রতারণা ও পরিবারের আশ্বাসেও কোনো সমাধান না পাওয়ায় সুইটির জীবন এখন অনিশ্চয়তায় ভরা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বামৈ গ্রামে সীমানা বিরোধের জেরে বৃদ্ধার মৃত্যু, এলাকায় শোকের ছায়া

error:

প্রেমিক ও পরিবারের প্রতারণার শিকার: লাখাইয়ে অনশনে থাকা গাজিপুরের তরুণীর অসহায় জীবন

আপডেট সময় ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫