ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

চৌমুহনী বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, দুই শিক্ষিকার বাসা তছনছ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী বাজার সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাসার মালামাল চুরি করার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালিয়েছে।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রফিকুল ইসলামের স্ত্রী কমলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রমজানের ছুটিতে স্বামীর সিলেটের বাসায় বেড়াতে যান। পরে তিনি বাসায় ফিরে এসে ঘরের করুণ অবস্থা দেখতে পান। এ সময় ঘরের মালামাল তছনছ ও মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার বিষয়টি তার নজরে আসে।

একই বিল্ডিংয়ের পাশ্ববর্তী কক্ষে বসবাসকারী কমলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা আকলিমা বেগমের বাসাতেও চুরির ঘটনা ঘটে। চোরেরা দুইটি বাসার মালামাল চুরি করার পাশাপাশি ভাঙচুর চালিয়ে ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

চৌমুহনী বাজার সংলগ্ন ভাড়াটিয়া বাসায় দুর্ধর্ষ চুরি, দুই শিক্ষিকার বাসা তছনছ

আপডেট সময় ১১:৫২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬