ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ Logo প্রশাসনের নাকের ডগায় মহাসড়কের গাছ নিধন, লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা Logo মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে ঝুঁকিপূর্ণ চুনারুঘাটের সড়ক Logo টানা বর্ষণে মৌলভীবাজারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার Logo লাখাইয়ে দুর্যোগের তান্ডব: অন্ধকারে ডুবছে শিক্ষা, কুপি বাতিই ভরসা; পানির নিচে কৃষকের স্বপ্ন আর খামারির হাহাকার Logo মাধবপুরে আগাম বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি, সর্বস্ব হারানোর আশঙ্কা Logo ডিসি সম্মেলনে উঠবে ৪৯৮ প্রস্তাব, রাষ্ট্রপতি-স্পিকারের সঙ্গে সাক্ষাৎ Logo পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: চলছে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ Logo তালশহর স্টেশনে ইঞ্জিন বিকল, থেমে গেল কালনী এক্সপ্রেস—ভোগান্তিতে ঢাকাগামী যাত্রী Logo আখাউড়া শিবনগর সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে আটক ২

লাখাইয়ে বিদ্যুতের ভয়াবহ ‘ভেলকিবাজি’: রমজানেও কি মুক্তি নেই?

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় গত কয়েকদিন ধরে অব্যাহত বিদ্যুৎ বিভ্রাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাতজুড়ে বিদ্যুতের এমন ‘ভেলকিবাজিতে’ সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।

তীব্র গরমে একদিকে জনস্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে।

পবিত্র রমজান মাসেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে তারাবি, সেহরি ও ইফতারের সময় ঘনঘন বিদ্যুৎ চলে যাওয়ায় মুসল্লিদের ভোগান্তি বাড়ছে। সেহরির সময় অন্ধকারে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এবং তারাবির সময় বিদ্যুৎ না থাকায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছেন রোজাদাররা।

গত কয়েকদিন ধরে বিদ্যুৎ আসা-যাওয়ার কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। ঘনঘন লোডশেডিং এবং দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা খাবার নষ্ট হচ্ছে এবং বাসাবাড়িতে পানির সংকট দেখা দিচ্ছে।

বিশেষ করে রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে পল্লী বিদ্যুতের লাখাই উপজেলা দায়িত্বপ্রাপ্ত ডিজিএম সুমন সাহা বলেন, মূলত লাইনে যান্ত্রিক সমস্যার কারণে কয়েকদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। কোথায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করতে সংশ্লিষ্ট টিম কাজ করছে এবং দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় ডিজিটাল মেশিন ও কম্পিউটারনির্ভর কাজ বন্ধ হয়ে আছে। এছাড়া ইন্টারনেটের ধীরগতির কারণে ফ্রিল্যান্সার ও অনলাইন কর্মীরাও সমস্যায় পড়েছেন।

লাখাইয়ের সর্বস্তরের মানুষের দাবি, রমজান মাসে অন্তত তারাবি ও সেহরির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক। দ্রুত ত্রুটি মেরামত করে এলাকায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ফেরাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লুকোচুরি আর কত? ৪১ ঘণ্টা অন্ধকারে লাখাই, পল্লী বিদ্যুৎ কর্মকর্তার বিভ্রান্তিকর তথ্যে ক্ষোভ

error:

লাখাইয়ে বিদ্যুতের ভয়াবহ ‘ভেলকিবাজি’: রমজানেও কি মুক্তি নেই?

আপডেট সময় ১২:৫৯:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬