ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ

Oplus_16908288

বাংলা নিউজ ডেস্ক মানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’-এর সদস্যবৃন্দ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অসহায় ও দুঃস্থ মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এ বছর সিলেট বিভাগের মৌলভীবাজার সদর উপজেলার ১২ নং গিয়াস নগর ইউনিয়ন পরিষদের ১ ও ২ নং ওয়ার্ডে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের এই মহতী উদ্যোগের মাধ্যমে স্থানীয় অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যাতে তারাও পরিবারের সাথে হাসিমুখে ঈদের আনন্দ উদযাপন করতে পারেন।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার শ্রী অখিল সূত্রধর, মৌটুপি মসজিদের ইমাম ও খতিব এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, প্রবাসে থাকলেও দেশের মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে তারা এই ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মানবতার এই মহৎ কাজে যারা আর্থিক ও কায়িক শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে এই ধরণের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও সংগঠনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

মানবতার সেবায় ‘সিলেট কমিউনিটি ইন সাউথ কোরিয়া’: মৌলভীবাজারে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬