ঢাকা ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ Logo মাধবপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের অভিযান, আটক ৪৮ Logo জানুয়ারিতে সংসদে উঠতে পারে সংবিধান সংশোধন বিল, পাসের পর গণভোট Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫

মাধবপুরে ছেলের বাসায় বেড়াতে এসে সেহরির সময় অগ্নিকাণ্ডে বাবার মর্মান্তিক মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে হারুন অর রশিদ আজাদ (৬৯) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার ভোরে সেহরির সময় বসতঘরে আগুন লাগার এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হারুন অর রশিদ আজাদ নরসিংদী জেলার শিবপুর থানার চন্ডিবর্দি গ্রামের মৃত ইছব আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে জালালাবাদ গ্যাস ফিল্ডে চাকরি করেন। কয়েকদিন আগে তিনি ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।

স্থানীয়রা জানান, ভোর আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে ঘরে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। সেহরির সময় পাশের বাসার লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে দ্রুত বিষয়টি জানাজানি হয়। পরে ঘরের ভেতর থেকে দগ্ধ অবস্থায় হারুন অর রশিদ আজাদের মরদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোরশেদ খান এবং সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এ কে এম সালিমুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাট-মাধবপুর সীমান্তে ৭ লাখ ২৯ হাজার টাকার গরু-মদ জব্দ

error:

মাধবপুরে ছেলের বাসায় বেড়াতে এসে সেহরির সময় অগ্নিকাণ্ডে বাবার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:১১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬