ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, পরে হস্তক্ষেপে মুক্তি

নিজস্ব প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সঙ্গে সামান্য ধাক্কা লাগার ঘটনায় আটক হওয়া এক হতদরিদ্র রিকশাচালককে অবশেষে ছেড়ে দেওয়া হয়েছে। চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সামিউল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মিরনগর গ্রামের এক হতদরিদ্র রিকশাচালকের সঙ্গে পুলিশের একটি মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। এ ঘটনার জেরে রিকশাসহ ওই চালককে মাধবপুর থানায় নিয়ে গিয়ে আটক রাখা হয় বলে অভিযোগ ওঠে।

এদিকে বাবাকে ছাড়িয়ে নিতে তার দুই শিশু সন্তান থানার সামনে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকে। ইফতারের সময় ঘনিয়ে এলেও তারা বাবার মুক্তির অপেক্ষায় অসহায়ভাবে সেখানে বসে ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

পরে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে এলে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। চুনারুঘাট সার্কেলের এএসপি সামিউল হক, মাধবপুর থানার অফিসার ইনচার্জ এবং সাংবাদিকদের হস্তক্ষেপে অবশেষে রিকশাচালককে তার রিকশাসহ ছেড়ে দেওয়া হয়।

আটকের বিষয় এবং পরবর্তীতে ছেড়ে দেওয়ার বিষয়টি সাংবাদিক আলমগীর কবিরের কাছ থেকে জানা গেছে বলে সূত্র জানিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, পরে হস্তক্ষেপে মুক্তি

আপডেট সময় ১০:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬