ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল Logo ৩১ অক্টোবর মাধবপুরে গাউছিয়া খায়েরিয়া দরবার শরীফের ৭৫তম ওরশ ও দোয়া মাহফিল Logo মাধবপুরে গ্যাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ৫ কিলোমিটার যানজট Logo জুমার জামাতে ঐক্য, সমাজে বিভেদের দেয়াল Logo লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ফজলুল করিমকে বিদায় সংবর্ধনা Logo বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্যসহ কাভার্ড ভ্যান আটক Logo বাহুবলে রান্নাঘরের মেঝে খুঁড়ে পদ্ম গোখরা উদ্ধার, সাতছড়িতে অবমুক্ত Logo রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন Logo পাঁচ চা বাগানে কর্মবিরতি, মজুরি না পেয়ে সংকটে হাজারো শ্রমিক Logo ৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের

তেলবাহী লরিতে ভারতীয় পণ্য পাচার বিজিবির অভিযানে সোয়া এক কোটি টাকার মালামাল জব্দ

বাংলার খবর প্রতিনিধি, হবিগঞ্জঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক প্রতিরোধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি বিশেষ টহলদল অভিনব কায়দায় পাচারকৃত বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি তেলবাহী ট্যাংকার লরি আটক করে বিজিবি। প্রাথমিকভাবে লরিটিকে স্বাভাবিক মনে হলেও তল্লাশির সময় ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় ভারতীয় জিরা, ফেসওয়াস, ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম এবং ক্লোপ-জি ক্রীমসহ বিপুল পরিমাণ কসমেটিকস পাওয়া যায়।

বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক সোয়া এক কোটি টাকার বেশি। এসব পণ্য ভারত থেকে সুনামগঞ্জ হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের যেকোনো কৌশল ব্যর্থ করে চোরাচালান ও মাদক প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিই দেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা: ডেপুটি স্পিকার কায়সার কামাল

error:

তেলবাহী লরিতে ভারতীয় পণ্য পাচার বিজিবির অভিযানে সোয়া এক কোটি টাকার মালামাল জব্দ

আপডেট সময় ১২:৩৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫