ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে ঢাকায় লাখাইয়ের শিক্ষক নেতৃবৃন্দ, যুক্তিসঙ্গত ভাতারও দাবি

পারভেজ হাসান লাখাই, হবিগঞ্জ
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে যোগ দিতে লাখাই উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ঢাকায় অবস্থান করছেন। একই সঙ্গে, তাঁরা শিক্ষকদের সকল ভাতা যুক্তিসঙ্গত করারও দাবি জানিয়েছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

শিক্ষক নেতারা জানান, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ হলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর হবে এবং শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নত হবে। পাশাপাশি শিক্ষার্থীরাও মানসম্মত শিক্ষা পাবে। দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে এলেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় তাঁরা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

লাখাই উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা আশা প্রকাশ করেছেন, তাঁদের এই আন্দোলনের মধ্য দিয়ে সরকার শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেবে এবং দ্রুত মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করবে। এছাড়া, শিক্ষকদের জন্য সকল ভাতা যুক্তিসঙ্গত ও ন্যায্য করা হবে বলেও তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণের দাবিতে ঢাকায় লাখাইয়ের শিক্ষক নেতৃবৃন্দ, যুক্তিসঙ্গত ভাতারও দাবি

আপডেট সময় ০৪:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫