ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ে স্ত্রীর ও বোনের করা পৃথক মামলায় দুইজন গ্রেফতার Logo আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাধবপুরে এনজিওর টাকা আত্মসাৎ: দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

বাংলার খবর মাধবপুর প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে এনজিও আমেনা ফাউন্ডেশনের অর্থ আত্মসাতের ঘটনায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার হবিগঞ্জ দায়রা জজ আদালত এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, আমেনা ফাউন্ডেশনের মাইক্রোফিন্যান্স কর্মকর্তা আরিফুর রহমান চাকরিকালীন সময়ে দেড় লাখ টাকা আত্মসাৎ করে পালিয়ে যান। সংস্থাটি Negotiable Instruments Act 1881-এর ১৩৮ ধারায় মামলা করে। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের লিলু মিয়ার ছেলে আরিফুর রহমান বর্তমানে পলাতক, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অন্যদিকে, চুনারুঘাট উপজেলার ফান্দ্রাইল গ্রামের লুৎফা বেগম আমেনা ফাউন্ডেশনের তেলিয়াপাড়া শাখায় কর্মরত অবস্থায় ৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাৎ করেন। টাকা ফেরতের আশ্বাস দিয়ে তার মা হামিদা খাতুন একই অঙ্কের চেক প্রদান করলেও ব্যাংকে জমা দেওয়ার পর অপর্যাপ্ত তহবিলের কারণে তা ফেরত আসে। পরে মামলায় হবিগঞ্জের ১ম যুগ্ম দায়রা জজ আদালত হামিদা খাতুনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থদণ্ডে দণ্ডিত করেন। তিনি বর্তমানে পলাতক, তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আমেনা ফাউন্ডেশনের এরিয়া অ্যাডমিনিস্ট্রেটর মো. মোস্তাক হোসেন চৌধুরী জানান, তারা প্রতিষ্ঠানের ক্ষতির উদ্দেশ্যে অর্থ আত্মসাৎ করেছেন, যার কারণে আদালতের আশ্রয় নিতে হয়। মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহিদ উল্লাহ বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নিতে পুলিশ তৎপর।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী

error:

মাধবপুরে এনজিওর টাকা আত্মসাৎ: দুইজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

আপডেট সময় ০৪:৩৫:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫