ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করেছে পুলিশ।

বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় একটি পিকআপ ভ্যান তল্লাশি করে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নোয়ামাটি গ্রামের বাসিন্দা নজির উদ্দিন (৩০)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মদ সরবরাহের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ উল্ল্যাহ জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে। পুলিশের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

মাধবপুর বাসস্ট্যান্ডে ৯০ বোতল বিদেশি মদসহ আটক ১

আপডেট সময় ০৭:২৩:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫