ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫

বাংলার খবর প্রতিনিধি, শেরপুর শেরপুরের ঝিনাইগাতীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পুকুরে উল্টে যাওয়া একটি যাত্রীবাহী বাস থেকে তিন মাসের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে শেরপুর-ঝিনাইগাতী সড়কের খৈলকুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শেরপুর থেকে ছেড়ে আসা আকাশ বিকাশ পরিবহনের একটি বাস ১৫-২০ জন যাত্রী নিয়ে ঝিনাইগাতীর দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয় এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে তিন মাস বয়সী একটি শিশুর মরদেহ উদ্ধার করে। আহতদের মধ্যে অনেককে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান জানান, “পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল

error:

শেরপুরে বাস পুকুরে উল্টে ৩ মাসের শিশুর মৃত্যু, আহত ১৫

আপডেট সময় ০৬:১৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫