ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস Logo লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতি পারভেজ সম্পাদক মনির Logo মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ Logo মাধবপুরে সিজারের পর পেটে গজ রাখার অভিযোগ ভিত্তিহীন, বায়োপসিতে ক্যানসার-টিবির আলামত মেলেনি Logo আকস্মিক পরিদর্শনে বীর সিংহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চেয়ারম্যান সোহাগ

মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া আল আমিন হোটেল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ও মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি সকালে বানের পানিতে মাছ ধরতে বের হন। পথ পার হওয়ার সময় সিলেটগামী একটি বেপরোয়া বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে গুরুতর আহত মোফাজ্জলকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, বাসটি দ্রুত পালিয়ে যায় এবং সেটি শনাক্তে পুলিশ কাজ করছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

error:

মাধবপুরে বাসচাপায় কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট সময় ০৪:০০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫