ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে দুই হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ে স্ত্রীর ও বোনের করা পৃথক মামলায় দুইজন গ্রেফতার Logo আগামীকাল হাইমচর সফরে আসছেন এমপি শেখ ফরিদ আহমেদ মানিক Logo লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী Logo হবিগঞ্জে হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা Logo মাধবপুরে সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ ব্যক্তির কঙ্কাল, আটক চার Logo ঠাকুরগাঁওয়ে জয়-পরাজয়ের পর সৌজন্য সাক্ষাৎ, প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে নিয়ে উন্নয়নের আহ্বান মির্জা ফয়সল আমিনের Logo রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে স্বপরিবারে সাক্ষাৎ করলেন এমপি সৈয়দ মো. ফয়সল Logo মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের সাহেববাড়ি গেইট এলাকায় সোমবার (তারিখ: ২২ জুলাই ২০২৫) অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে রাকিবুল ইসলাম (পিতা: আবু সিদ্দিক, গ্রামের নাম: ঘোষগাঁও, থানা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ) এবং পলাশ মিয়া (পিতা: মহির উদ্দিন, গ্রাম: জনপট্টি, থানা: ধোবাউড়া, জেলা: ময়মনসিংহ) কে আটক করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দু’জনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে মাধবপুর থানা পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে কিশোরকণ্ঠ মেধাভিত্তিক পরীক্ষায় অংশ নিল ২২০ শিক্ষার্থী

error:

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট: ২ জনের কারাদণ্ড

আপডেট সময় ০৮:৫৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫