ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

নবীগঞ্জে তরুণীর রহস্যজনক আত্মহত্যা, পরিবারের দাবি মানসিক অবসাদ

  • সাগর আহমেদ
  • আপডেট সময় ০৪:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ৮৫২ Time View

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জুমি আক্তার (২০) নামের এক তরুণী নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চৌশতপুর গ্রামে।

জানা গেছে, মৃত জুমি আক্তার উপজেলার চৌশতপুর গ্রামের কৃষক কমরু মিয়ার মেয়ে। ঘটনার দিন দুপুরে নিজ ঘরে দরজা বন্ধ করে তিনি ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস নেন। কিছুক্ষণ পর তার বাবা দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরবর্তীতে নবীগঞ্জ থানার এসআই কৌশিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের নিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠান।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

স্থানীয়রা ধারণা করছেন, মানসিক চাপের কারণেই হয়তো জুমি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে আত্মহত্যার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

নবীগঞ্জে তরুণীর রহস্যজনক আত্মহত্যা, পরিবারের দাবি মানসিক অবসাদ

আপডেট সময় ০৪:১২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫