ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম জাহিদপুর গ্রামে তানভীর আহমেদ (৩০) নামের এক যুবক নিজের রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি মৃত সিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে তানভীর নিজের রুমে ঘুমাতে যান। পরদিন শনিবার সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করলে দেখা যায়, তিনি উড়না দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আছেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সুমন মিয়া ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়।

পরিবার জানায়, কয়েক বছর যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরে আসেন তানভীর। বর্তমানে তিনি বিবিয়ানা গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। দেশে ফেরার পর থেকেই তিনি হতাশাগ্রস্ত ছিলেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আপডেট সময় ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫