ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নবীগঞ্জে চোরাই গরু ও পিকআপসহ তিনজন আটক

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গরু চুরি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় চুরি হওয়া দুইটি গরু ও একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন—সিলেট জেলার গোয়াইনঘাট থানার মৃত বজেন্দ্র কুমার দেবের পুত্র উজ্জ্বল কান্তি দেব (৪২), সুনামগঞ্জ জেলার ছাতক থানার বড়খাপন এলাকার আসলাম আলীর পুত্র সাদিক (২০) এবং জামালগঞ্জ থানার ছেলাইয়া এলাকার আব্দুল গফুরের পুত্র আব্দুর রহিম (১৫)। বর্তমানে তারা টুকেরবাজারে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে।

পুলিশ সূত্রে জানা যায়, নবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়ার নেতৃত্বে এসআই আব্দুল কাদের ও এএসআই হিল্লোল তালুকদারসহ একদল পুলিশ শনিবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে পাঁচজন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করার পর ফেরার পথে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কের জিয়াপুর এলাকায় রাত আনুমানিক আড়াইটার দিকে একটি সন্দেহজনক পিকআপ (সিলেট মেট্রো-ন-১১-০১৮৯) চোখে পড়ে। গাড়িটিতে দুইটি গরু বোঝাই ছিল। পুলিশ থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে।

এ সময় পুলিশ ধাওয়া করলে পিকআপে থাকা ব্যক্তিরা পাথর নিক্ষেপ ও ছোরা প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। পরে বেতারযোগে সদর থানাকে জানানো হলে কিবরিয়া ব্রিজের ঢালু এলাকায় পিকআপটি আটক করা হয়। তবে গাড়ি থামার আগেই দুর্বৃত্তরা লাফিয়ে পালাতে গিয়ে পাকা রাস্তায় পড়ে আহত হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, নবীগঞ্জের কামারগাঁও জিয়াপুর গ্রাম থেকে আরও ৫-৬ জন সহযোগীর সঙ্গে তারা গরু দুটি চুরি করে নিয়ে যাচ্ছিল। আটকদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, “গরুর প্রকৃত মালিককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন, এবং পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।”

পুলিশ গরু ও পিকআপটি থানার হেফাজতে রেখেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নবীগঞ্জে চোরাই গরু ও পিকআপসহ তিনজন আটক

আপডেট সময় ০৫:৪৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫