ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

নবীগঞ্জ মিষ্টির ওজন নিয়ে বিরোধ, দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মিষ্টির দোকানে ওজন কম দেওয়া নিয়ে দুই গ্রামের লোকজনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ৭টায় সন্দলপুর ও কালিয়ারভাঙ্গা গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ ঘটে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে কালিয়ারভাঙ্গা গ্রামের সাদমান আহমেদ ইমন সন্দলপুর গ্রামের আমির উদ্দিনের মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করেন। তখন মিষ্টির ওজন কম দেওয়া নিয়ে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে সাদমান এ ঘটনার বিস্তারিত ফেসবুকে পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করেই দুই গ্রামের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শনিবার রাতে পুনরায় কথাকাটাকাটির একপর্যায়ে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, “পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় সংঘর্ষের ঘটনা না ঘটে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

নবীগঞ্জ মিষ্টির ওজন নিয়ে বিরোধ, দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৫০

আপডেট সময় ১১:৩৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫