ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশে ন্যায় ও সমতার ভিত্তিতে শাসনব্যবস্থা প্রতিষ্ঠাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। কাউকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে না, একই সঙ্গে কেউ অন্যায় করলে তাকে কঠোর হাতে দমন করা হবে।

মাধবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এবং এখন তিনি সকলের প্রতিনিধি হিসেবে দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে চান। তিনি অযথা প্রশাসনের কাজে প্রভাব বিস্তার না করার আহ্বান জানান।

সংসদ সদস্য বলেন, দীর্ঘদিন ধরে অনেক নেতাকর্মী ও সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায়ভিত্তিক বণ্টনের মাধ্যমে সবার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি সবাইকে লোভ-লালসার ঊর্ধ্বে উঠে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী স্বল্প সময়ের মধ্যেই সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষি খাতে সহায়তা ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচি মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি এবং এই সরকারের আমলে কেউ অন্যায় করলে তার কোনো ছাড় নেই।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন সহায়তা সামগ্রী বিতরণ করেন। এতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

অন্যায় করলে ছাড় নেই, মিথ্যা মামলায় হয়রানি নয় — মাধবপুরে এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় ০৫:১৫:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬