ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শাওয়ালের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত চাঁদ দেখা যায়নি। এর ফলে সৌদি আরবে নির্ধারিত হয়েছে ঈদের তারিখ।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বাংলাদেশে ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করা হবে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের মাধ্যমে। এ লক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী এবং সেখানে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁদ দেখার তথ্য যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

সৌদি আরবে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা, দেশে ঈদ কবে?

আপডেট সময় ১০:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬