ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক Logo হবিগঞ্জে হামলায় দৃষ্টিশক্তি হারানো আলিফকে দেখতে গেলেন জামায়াত আমির Logo ঢামেক হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস Logo ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক নয়, ছড়ানো তথ্য ভুয়া Logo তেলিয়াপাড়া চা বাগানে গণবিক্ষোভ, দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবি Logo ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না শেখ হাসিনা, জানাল মোদি সরকার

মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে নিজ বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাসিন্দা সুমন্ত সরকার তার ছেলে সুধাম সরকারের বিরুদ্ধে এ অভিযোগ করেন। তিনি জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে অসৎ সঙ্গের মাধ্যমে নেশায় আসক্ত হয়ে পড়েছে এবং প্রায়ই তাকে মারধর, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

ভুক্তভোগী আরও জানান, ছেলের অত্যাচারের কারণে তিনি নিজ বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না। বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটেছে।

বর্তমানে ছেলের ভয়ে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা বিষয়টি জানলেও অভিযুক্তের ভয়ে প্রকাশ্যে কেউ কথা বলতে সাহস পাচ্ছেন না।

এ বিষয়ে সুধাম সরকারের চাচাতো ভাই কালিপদ সরকার বলেন, সুধামের অত্যাচার সীমা ছাড়িয়ে গেছে এবং এর একটি সমাধান হওয়া প্রয়োজন। তিনি আরও জানান, সুধামের আচরণের কারণে তার স্ত্রী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতে অবস্থান করছেন।

অভিযুক্ত সুধাম সরকারকে তলব করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন ভুক্তভোগী পিতা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক

error:

মাধবপুরে নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে পিতা বাড়িছাড়া, ইউএনওর কাছে অভিযোগ

আপডেট সময় ১২:২০:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬