ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ Logo নাসিরনগরের কৃষক হাবিবুর হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ Logo মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় বিএনপি নেতা হাজী অলিউল্লাহ Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

মোঃ শরিফ উদ্দিন বাবু, শেরপুর প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে এক প্রতীকী ম্যারাথন আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে শহরের তিনআনি বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর থেকে শুরু হয়ে ম্যারাথনটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাধবপুর পৌর পার্ক সংলগ্ন নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের আয়োজনে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভুঁইঞা, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সদস্যসচিব এবিএম মামানুর রশীদ পলাশ, জেলা জামায়াতের আমীর মো. হাফিজুর রহমান এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মামুনুর রহমান প্রমুখ।

পরে অতিথিদের সঙ্গে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, ক্রীড়াবিদ ও সুধীজন অংশগ্রহণে এই প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান

error:

শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫