ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তরুণ বিএনপি নেতা কামরুল হাসান

বাংলার খবর প্রতিনিধি, শেরপুর:

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের টাঙ্গারিয়া পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর হারানো একটি পরিবারকে সহায়তা দিয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তরুণ নেতা কামরুল হাসান।

গতকাল গভীর রাতে ঘটা এই আগুনে ভস্মীভূত হয় দিনমজুর সাইদুর মিয়ার পুরো ঘর ও ঘরের মালামাল। ঘটনার খবর পেয়ে শনিবার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে পরিবারটির খোঁজখবর নেন বিএনপি নেতা কামরুল হাসান। তিনি তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

কামরুল হাসান বলেন, “বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে থাকে। এই দুঃসময়ে আমরা চেষ্টা করছি পরিবারটির পাশে থাকতে, যাতে তারা নতুন করে জীবন শুরু করতে পারে।”

এ সময় তার সঙ্গে ছিলেন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও। সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২নং চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

এলাকাবাসী কামরুল হাসানের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, “রাজনীতির বাইরেও মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।”

এই ঘটনা শেরপুরে এক নতুন ধারা সৃষ্টি করেছে—যেখানে রাজনীতি শুধু বক্তব্যে নয়, বরং কাজের মাধ্যমে মানুষের হৃদয় ছুঁয়ে যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

শেরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে তরুণ বিএনপি নেতা কামরুল হাসান

আপডেট সময় ০১:০৭:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫