ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, বাবাকে ছাড়াতে থানার সামনে দুই শিশুর অপেক্ষা

নিজস্ব প্রতিনিধি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের একটি মোটরসাইকেলের সঙ্গে রিকশার সামান্য ধাক্কা লাগার ঘটনায় এক চালককে থানায় নেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে বাবাকে বাড়িতে ফিরিয়ে নিতে তার দুই শিশু সন্তানকে দীর্ঘক্ষণ থানার সামনে অসহায়ভাবে অপেক্ষা করতে দেখা গেছে, যা পথচারী ও স্থানীয়দের মনে সহানুভূতির সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে উপজেলার মিরনগর গ্রামের এক রিকশাচালকের সঙ্গে মাধবপুর থানার এক পুলিশ সদস্যের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাটি অত্যন্ত সামান্য হলেও এর জেরে রিকশাসহ ওই চালককে থানায় নিয়ে যাওয়া হয়।

এদিকে ইফতারের সময় ঘনিয়ে এলেও বাবার অপেক্ষায় থানার সামনে অবস্থান করছিল তার দুই ছোট সন্তান। বাবার মুক্তির আশায় দীর্ঘ সময় তাদের সেখানে বসে থাকতে দেখে এলাকায় আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, রিকশাচালক অত্যন্ত দরিদ্র এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

ঘটনার বেশ কয়েক ঘণ্টা পার হলেও তাৎক্ষণিকভাবে বিষয়টি সমাধান না হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দেয়। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশের মধ্যে আলোচনার প্রক্রিয়া চলছিল।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

মাধবপুরে পুলিশের মোটরসাইকেলের সামান্য ধাক্কা লাগায় রিকশাচালক আটক, বাবাকে ছাড়াতে থানার সামনে দুই শিশুর অপেক্ষা

আপডেট সময় ১০:১৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬