ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

নবীগঞ্জে সংঘর্ষে আহত রিমনের মৃত্যু, ৪ দিনের উত্তেজনার অবসান

Oplus_16777216

বাংলার খবর প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ):

নবীগঞ্জ শহরে গত কয়েক দিনের সহিংসতার রেশ কাটতে না কাটতেই নতুন করে প্রাণহানির ঘটনা ঘটেছে। পূর্ব ঘোষিত সংঘর্ষে আহত রিমন মিয়া (৪০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এতে করে এলাকায় আবারও চরম উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, পৌর এলাকার আনমনু ও তিমিরপুর গ্রামের মধ্যে চলমান বিরোধের জের ধরে গত ৭ জুলাই (সোমবার) দুপুরে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের শতাধিক মানুষ। সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিমিরপুর গ্রামের অ্যাম্বুলেন্স চালক মো. ফারুক মিয়া। গুরুতর আহত হন আনমনু গ্রামের আওয়াল মিয়ার ছেলে রিমন মিয়া। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

টানা ৬ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত ১২ জুলাই (শনিবার) সন্ধ্যায় রিমন মিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য, সংঘর্ষ চলাকালে শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল, যানবাহন, দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে ১৪৪ ধারা জারি করে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান বলেন, “রিমন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। ঘটনার তদন্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

নবীগঞ্জ শহরের শান্তিপূর্ণ পরিবেশ ফেরাতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

নবীগঞ্জে সংঘর্ষে আহত রিমনের মৃত্যু, ৪ দিনের উত্তেজনার অবসান

আপডেট সময় ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫