ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার Logo হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা এনসিপির, মৌলভীবাজারের দুই পদযাত্রা স্থগিত Logo হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম Logo হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার অভিযোগ, আহত সারজিস আলম ও নেতাকর্মীরা Logo দেওন্দী চা বাগানে কম দরে কাঁচা চা পাতা বিক্রির অভিযোগ, শুল্ক ফাঁকির দাবি Logo মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি Logo বাহুবলে নিজ বসতঘর থেকে সাবেক ইটভাটা মালিকের মরদেহ উদ্ধার Logo সেবা বঞ্চিত লাখাইয়ের গঙ্গানগরবাসী, রোগীদের না দিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার অভিযোগ Logo চা বাগানের মেয়ে জেসমিন আক্তার রিংকুর নতুন পথচলা, আত্মপ্রকাশ করছে ‘Jesmin Tea’ Logo এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল

হবিগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল বাছির (বাছির জামাল) বলেছেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। তাই সাংবাদিকদের অবসরকালীন ভাতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাংবাদিকদের কল্যাণে সরকার নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের জন্য আবাসন ব্যবস্থার উদ্যোগ নিয়েছিলেন, যা পরবর্তীতে বেগম খালেদা জিয়া আরও সম্প্রসারণ করেন। তিনি আরও বলেন, অনেক সাংবাদিক নিয়মিত বেতন না পেলেও পেশার সম্মান বজায় রেখে সত্য প্রকাশে কাজ করে যাচ্ছেন। অসহায়, দুঃস্থ ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কাজ করছে।

দেশের সাংবাদিকতার প্রেক্ষাপট তুলে ধরে বাছির জামাল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবাদপত্র প্রকাশে নতুন ধারা সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার আমলে সাংবাদিকদের জন্য ২২ বিঘা জমির ওপর আবাসন প্রকল্প বাস্তবায়ন করা হয়, যেখানে ৩০০-এর বেশি সাংবাদিক আবাসনের সুযোগ পেয়েছেন।

তিনি আশ্বাস দিয়ে বলেন, হবিগঞ্জ জেলার সব সাংবাদিক যাতে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পান, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এবং মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— এটিএন বাংলার জেলা প্রতিনিধি আব্দুল আলীম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আবু সালেহ মো. নুরুজ্জামান সৈকত, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি শরিফ চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, আমার দেশ নবীগঞ্জ প্রতিনিধি এটিএম সালাম, আমার দেশ বাহুবল প্রতিনিধি সাজিদুর রহমান, আমার সংবাদ জেলা প্রতিনিধি মীর আব্দুল কাদির, এনপিপি জেলা প্রতিনিধি এম এ রাজা, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মুহিন শিপন, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি (মাল্টিমিডিয়া) নাহিদ হোসেন, বাহুবল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংবাদিক রাজু সরকার, শফিক মিয়া, দেলোয়ার ফারুক তালুকদার ও তোফায়েল আহমেদ মনিরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নাসীর-সারজিসের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জ আসছেন নাহিদ-হাসনাত-আখতার

error:

সাংবাদিকদের কল্যাণে নানান উদ্যোগ নিচ্ছে সরকার: বাছির জামাল

আপডেট সময় ০৪:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬