ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল Logo ধর্মঘরে মাদক ও দুর্নীতিবিরোধী সচেতনতামূলক পথযাত্রা Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা মণ্ডপ কমিটি ও বিএনপির মতবিনিময় Logo হবিগঞ্জে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে দুই আরোহী নিহত Logo হাইমচর থানায় পরিচ্ছন্নতা অভিযান, ওসির সঙ্গে বিডি ক্লিনের মতবিনিময় Logo লাখাইয়ের কৃষকদের তাক লাগানো সাফল্য, দেশীয় প্রযুক্তিতে তৈরি কচুরিপানা অপসারণ যন্ত্র Logo বাসে অগ্নিসংযোগ ও নাশকতা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে নানা তথ্য Logo লাখাইয়ে ভি.ডব্লিউ.বি উপকারভোগীদের মাঝে খাদ্যশস্য বিতরণ Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান, ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

মোঃ সাগর আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ):
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ ও ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন।

অভিযানে কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও প্রায় ১৫ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়।

ইউএনও রুহুল আমীন বলেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। এতে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হয়, পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হয়। অবৈধ উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও জানান, আজকের অভিযানে জব্দ হওয়া বালুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলনকারীদের সতর্ক করে তিনি বলেন, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বৈষম্যবিরোধী মামলায় কারাগারে বাঘাসুরা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি তাজুল

error:

অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান, ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

আপডেট সময় ১১:১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫