ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান Logo মাধবপুরের আব্দুল কাইয়ুমের ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সাফল্য Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৬ সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ৭ জুন, শনিবার দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এই সভায় দেশের বিভিন্ন জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়সমূহ, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করা হয়।

চাঁদ দেখার প্রেক্ষিতে, আগামী ১০ জিলহজ, অর্থাৎ ৭ জুন শনিবার ঈদুল আজহা উদযাপন হবে। এ দিন মুসলিম ধর্মাবলম্বীরা মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে উৎসব পালন করবেন।

অন্যদিকে, সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার ভিত্তিতে সেদেশে ৫ জুন পালিত হবে হজের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব আরাফাত দিবস। পরদিন, ৬ জুন সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে।

এছাড়া, ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সরকার সরকারি চাকরিজীবীদের জন্য টানা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে। এই ছুটি ৫ জুন শুরু হয়ে শেষ হবে ১৪ জুন।

Tag :
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান

error:

বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা গেছে, ৭ জুন উদযাপিত হবে ঈদুল আজহা

আপডেট সময় ০৭:৪৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫