ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান Logo মাধবপুরে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo সিএনজি থামিয়ে যুবককে জিম্মি করে হাত-পা বেঁধে ৩০ হাজার টাকা-মোবাইল লুট Logo হবিগঞ্জের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক, এনসিএলে ছয় ক্রিকেটার Logo মাহমুদউল্লাহ, নাসির ও ইমরুলদের নিয়ে বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কজনক ভিডিও ও খবর ভিত্তিহীন; হজযাত্রীরা সবাই নিরাপদে সৌদি পৌঁছেছেন বলে জানালো মোরিতানিয়া এয়ারলাইন্স

হজযাত্রীবাহী মোরিতানিয়ার বিমানের দুর্ঘটনার খবরটি গুজব, নিশ্চিত করলো এয়ারলাইন্স

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—মোরিতানিয়ার একটি হজযাত্রীবাহী বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে।

বিভ্রান্তিকর একটি ভিডিওতেও বিমানের ভেতরে আতঙ্কিত যাত্রীদের চিৎকার শোনা যায়। এ নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
তবে খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে মোরিতানিয়া এয়ারলাইন্স।

সংস্থাটির পক্ষ থেকে মঙ্গলবার (২৭ মে) জানানো হয়, ২৩, ২৪ ও ২৫ মে—এই তিন দিনে হজযাত্রীদের নির্ধারিত ফ্লাইটে সৌদি আরবে পাঠানো হয়েছে, এবং সব যাত্রীই নিরাপদে পৌঁছেছেন। যাত্রাপথে কোনো দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটির ঘটনা ঘটেনি।

এয়ারলাইন্সটি আরও জানায়, ভাইরাল হওয়া আতঙ্কিত ভিডিওটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ভিডিওটি মোরিতানিয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইটের নয়।
ভুয়া খবরের বিরুদ্ধে কড়া অবস্থান
মোরিতানিয়া এয়ারলাইন্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে—যাচাই-বাছাই না করে যেন কেউ এ ধরনের সংবেদনশীল খবর শেয়ার না করেন।

তারা হুঁশিয়ার করে বলেছে, এ ধরনের গুজব যাত্রীদের মধ্যে অযথা আতঙ্ক ছড়ায় এবং বিমান সংস্থার সুনাম ক্ষুণ্ণ করে। প্রয়োজনে গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
ফিরতি ফ্লাইটের সময়সূচি নির্ধারিত
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, হজ পালন শেষে ১২, ১৩ ও ১৪ জুন হজযাত্রীরা নিজ দেশে ফিরবেন।

বিশেষ অনুরোধ: সত্যতা যাচাই ছাড়া কোনো সংবেদনশীল খবর বা ভিডিও শেয়ার না করার অনুরোধ করা যাচ্ছে। ভুল তথ্য রটনা শুধুমাত্র সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে নয়, বরং প্রতারণার ক্ষেত্রেও ব্যবহার হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘ সদর দপ্তরের সামনে মাধবপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান

error:

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আতঙ্কজনক ভিডিও ও খবর ভিত্তিহীন; হজযাত্রীরা সবাই নিরাপদে সৌদি পৌঁছেছেন বলে জানালো মোরিতানিয়া এয়ারলাইন্স

হজযাত্রীবাহী মোরিতানিয়ার বিমানের দুর্ঘটনার খবরটি গুজব, নিশ্চিত করলো এয়ারলাইন্স

আপডেট সময় ০২:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫