ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ মানিক Logo হাইমচরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন Logo গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন Logo মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ ও বিক্রি, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা Logo বানিয়াচংয়ে ফুটবল খেলায় গোল দেওয়া নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, যুবক নিহত Logo চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নিপেন পালের মনোনয়ন দাখিল Logo চুনারুঘাটে ক্ষেতের বেড়ার জালে আটকা পড়া ৬ ফুট লম্বা অজগর উদ্ধার Logo হাইমচরে চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন, সেবাপ্রার্থীদের সঙ্গে মতবিনিময় Logo দেশে ফেরার প্রস্তুতি? নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে শেখ হাসিনার আবেদন

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বাহুবলে র‌্যালি ও আলোচনা সভা

হাবিবুর রহমান নোমান, বাংলার খবর বাহুবল প্রতিনিধি
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” প্রতিপাদ্যে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাহুবলে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী, বাংলাদেশ প্রেসক্লাব বাহুবলের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ, মডেল প্রেস ক্লাব বাহুবলের সদস্য সচিব হাবিবুর রহমান নোমান এবং ছাত্র প্রতিনিধি সুজন আহমেদসহ বিভিন্ন যুব সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, “যুবসমাজ জাতির মূল চালিকা শক্তি। তথ্যপ্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে যুবকদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে।” তারা আরও উল্লেখ করেন, বর্তমান সরকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

আলোচনা শেষে শপথ বাক্য পাঠ এবং কয়েকজন যুব উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, যুব সংগঠনের প্রতিনিধি ও শতাধিক যুবক-যুবতী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষের মধ্যে ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

error:

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে বাহুবলে র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় ০৩:০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫