ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান Logo ষড়যন্ত্রমূলক মামলায় জামিন পেলেন চুনারুঘাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক মিয়া মহালদার Logo লাখাইয়ের হাওর-বিলে চায়না দুয়ারী ও মিউজিক জালের মহোৎসব, হুমকিতে দেশি মাছ ও জলজ প্রাণী Logo ছোট ভুলে বড় জরিমানা নয়, মানবিক বিবেচনার দাবিতে চাঁদপুরে রিকশাচালকদের মানববন্ধন Logo কোনো অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না: মাধবপুরে এমপি ফয়সল Logo মাধবপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা ও উন্নয়ন সামগ্রী বিতরণ Logo অবৈধ ট্রাক্টরে নষ্ট হচ্ছে মাধবপুরের গ্রামীণ সড়ক ছয় মাসেই ক্ষতিগ্রস্ত ইটসলিং রাস্তা, বাড়ছে জনদুর্ভোগ Logo বউ দেখানোর কথা বলে সিএনজিতে তুলে অপহরণ, ৩০ হাজার টাকা আদায় Logo ১৭ বছরেও সংস্কার হয়নি ছৈয়াল বাড়ির রাস্তা, বাবা-ছেলের নিজ উদ্যোগে মেরামত Logo নুসরাত হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া

নাজমুল ইসলাম হৃদয়

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ৮নং সাটিয়াজুরী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সম্ভাব্য সদস্য (মেম্বার) পদপ্রার্থী ও কোনাউড়া গ্রামের ওমান প্রবাসী মীর ইব্রাহিম মিয়া এলাকার বিভিন্ন উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

নিজ অর্থায়নে তিনি ৬নং ওয়ার্ডের টিলাগাঁওসহ বিভিন্ন গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার ও উন্নয়নের কাজ করেছেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এসব সড়ক সংস্কার হওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের যাতায়াতে স্বস্তি ফিরে এসেছে।

অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেও ভূমিকা রাখছেন মীর ইব্রাহিম মিয়া। তিনি নিজ গ্রাম কোনাউড়ায় ৬টি মসজিদে টাইলস স্থাপনে আর্থিক সহযোগিতা করেছেন। এছাড়া ৬নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামের মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত অনুদান দিয়ে আসছেন।

এলাকাবাসীর ভাষ্য, প্রবাসে অবস্থান করলেও মীর ইব্রাহিম মিয়া সবসময় এলাকার মানুষের খোঁজখবর রাখেন এবং সামাজিক, ধর্মীয় ও মানবিক কাজে এগিয়ে আসেন। অসহায় মানুষের সহযোগিতা, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তার অবদান প্রশংসনীয়।

এ বিষয়ে মীর ইব্রাহিম মিয়া বলেন, “আমি একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার সকল মানুষের সেবা করতে চাই। উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এজন্য আমি ৬নং ওয়ার্ডবাসীসহ সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”

তিনি আরও বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি। আপনাদের দোয়া থাকলে ভবিষ্যতেও এলাকার উন্নয়নে আরও বৃহত্তর পরিসরে কাজ করতে পারবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, নির্বাচনের আগেই বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন এবং এলাকার উন্নয়নে তার অবদান ইতোমধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

অবশেষে বদলি হলেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকিরুল হাসান

error:

নিজ অর্থায়নে উন্নয়ন কাজে প্রশংসিত মীর ইব্রাহিম মিয়া

আপডেট সময় ০৩:০৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬