ঢাকা ১১:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান Logo কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, একই পরিবারের ৬ জনের মৃত্যু Logo লাখাইয়ে অতিথি ও বক পাখি শিকার, বাজারে প্রকাশ্যে বিক্রির অভিযোগ Logo প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান Logo দুর্গাপূজার নিরাপত্তায় ড্রোন নজরদারি, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন Logo হবিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সিভিল সার্জন কার্যালয়ের সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান Logo লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে বামৈ বাজারে পরিচ্ছন্নতা অভিযান

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। শনিবার (১৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে দিনভর ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পূজামণ্ডপগুলোতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন পুলিশ ও আনসার সদস্যরা। পাশাপাশি স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরও মণ্ডপ পরিদর্শন ও খোঁজখবর নিতে দেখা গেছে।

সরেজমিনে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, সকাল থেকেই ভক্তরা মণ্ডপে এসে অঞ্জলি প্রদান করেন এবং দেবী দুর্গার দর্শন নেন। পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো।

উপজেলার পূর্ব সিংহগ্রাম শিব মন্দির পূজামণ্ডপ পরিদর্শনকালে কথা হয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি শান্ত ভূষণ ভট্টাচার্যের সঙ্গে। তিনি বলেন, অত্যন্ত সুন্দর ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ঝামেলা হয়নি। পুলিশ ও আনসার সদস্যরা তাঁদের দায়িত্ব যথাযথভাবে পালন করছেন। পাশাপাশি বিএনপির নেতারাও নিয়মিত মণ্ডপে এসে সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন।

একই মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চন্দ্রশীল বলেন, অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদযাপিত হচ্ছে। বিএনপির নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির কারণে ভক্তরা নির্বিঘ্নে পূজা-অর্চনা করতে পারছেন।

এদিকে পূজামণ্ডপগুলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি ও খোঁজখবর নেওয়ার বিষয়টি সনাতন ধর্মাবলম্বী এবং সাধারণ দর্শনার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা ও স্থানীয়দের পারস্পরিক সহযোগিতায় লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজার আয়োজন চলছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা

error:

আপডেট সময় ১০:৫৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬