ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান Logo লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা Logo লাখাইয়ে নিজ অর্থায়নে রাস্তা সিসি ঢালাই করলেন চেয়ারম্যান নোমান সারোয়ার জনি Logo নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৮৬ জনের নিয়োগ, আবেদন শুরু Logo মাধবপুরে পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী সোলাইমান মিয়া Logo আহাম্মদাবাদে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও অনুদান দিলেন আমিনুল ইসলাম Logo লাখাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে মহাসপ্তমী উদযাপন, মণ্ডপে পুলিশ-আনসারের সঙ্গে বিএনপির নেতারা Logo লাখাইয়ে প্রথমবার আমেরিকান ফেস্টিভ্যাল জাতের স্ট্রবেরি চাষ শুরু Logo ধর্ম মানুষের সাংবিধানিক অধিকার: এমপি ফয়সল Logo অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকরি থেকে বুল্লা বাজার হয়ে জেলা সদর পর্যন্ত আঞ্চলিক সড়কে পোষা হাতি দিয়ে যানবাহন থামিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় সড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

রোববার (১৮ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, সড়কে চলাচলকারী বিভিন্ন যানবাহনের সামনে হাতি দাঁড় করিয়ে টাকা চাওয়া হচ্ছে। চালকদের কাছ থেকে ৫০, ১০০ এমনকি ২০০ টাকা পর্যন্ত দাবি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। কেউ টাকা দিতে দেরি করলে কিংবা খুচরা টাকা না থাকলে হাতি দিয়ে বিকট শব্দ করানো ও আক্রমণের ভঙ্গিতে তেড়ে যাওয়ার মাধ্যমে ভয় দেখানো হচ্ছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় কয়েকজন সচেতন যুবক এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তি সন্তোষজনক ব্যাখ্যা দেননি বলে অভিযোগ উঠেছে। বরং হাতিকে উত্তেজিত করে সাধারণ মানুষকে ভয় দেখানোর হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

আইন ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ

বন্যপ্রাণী ব্যবহার করে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকেরা।

তাঁদের মতে, এভাবে সড়কে যানবাহন আটকে টাকা আদায় করা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত বন বিভাগ ও স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

এলাকাবাসী অবিলম্বে বিষয়টি তদন্ত করে হাতিটির বৈধতা ও ব্যবহারের অনুমতি যাচাই, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট যুবক, বন বিভাগ কিংবা স্থানীয় পুলিশ প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

error:

লাখাই-হবিগঞ্জ সড়কে হাতি দিয়ে চাঁদাবাজির অভিযোগ, আতঙ্কে চালক-যাত্রীরা

আপডেট সময় ০২:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬