
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মেয়র পদপ্রার্থী হাজী মো. সোলাইমান মিয়া। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তুফা কামাল বাবুল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবিরসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
শুভেচ্ছা বিনিময়কালে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে মাধবপুরকে শান্তিপূর্ণ ও সহাবস্থানমূলক জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানানো হয়।
বাংলার খবর ডেস্ক : 



















