ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ Logo বাহুবলে আবারও পুলিশের বাধায় এনসিপি Logo পুলিশকে হাসনাত: ‘দলীয় এজেন্ডা বাস্তবায়ন করবেন না’ Logo সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার Logo চট্টগ্রামে এনসিপির কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের বাধা, হাতাহাতি Logo চা বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার Logo প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী Logo এনসিপি ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

চুনারুঘাটে সিলিকা বালু পাচারের সময় আটক ১, দুই মাসের কারাদণ্ড

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের সময় এক ট্রাকচালককে আটক করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তবে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতারা এখনও অধরাই রয়েছে।

শনিবার (৬ জুন) ভোর ৪টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর নিশান অফিস সংলগ্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ উপস্থিত ছিলেন।

এর আগে রাত সাড়ে ১২টার দিকে ঘনশ্যামপুর এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা অবৈধভাবে উত্তোলিত প্রায় ৩ হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ করা হয়। পরে ভোরে জব্দকৃত বালু ট্রাকে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে—এমন সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিক অভিযান চালায়।

অভিযানে বালুভর্তি ট্রাকসহ চালক মো. নূর রহমান (৩৫)কে আটক করা হয়। তিনি মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেজোড়া গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে।

অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ১১ লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর, কালিশিরী, আমু চা বাগান, নালুয়া চা বাগান এবং ১নং গাজীপুর ইউনিয়নের মুহুরী ছড়া ও ইছালিয়া ছড়া এলাকা থেকে একটি চক্র অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন করে বিক্রি করে আসছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি

error:

চুনারুঘাটে সিলিকা বালু পাচারের সময় আটক ১, দুই মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:৫৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬