
বাংলার খবর ডেস্ক:
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল সাহেবের আসন্ন ২৫ নভেম্বরের চৌমুহনী জনসভা সফল করার লক্ষ্যে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে চৌমুহনী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুর রহমান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইদ্রিছ আলী খান মাষ্টার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ছায়েদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুল আবদাল শাহ লিটন, আবুল খায়ের, ইউনিয়ন যুবদল সভাপতি ওসমান গণি, সাধারণ সম্পাদক তাইফুর রশিদ, আক্তার হোসেন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল আমিন ও ছাত্রনেতা আব্বাস উদ্দিন শাহ শিমুল।
সভায় চৌমুহনী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
বাংলার খবর ডেস্ক : 























