
স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক এমপি ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ ফয়সল চুনারুঘাট পৌরসভার বড়াইল ২নং ওয়ার্ডে মদন মোহন জিউর বিগ্রহ আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন উৎসবে অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার আয়োজিত এ ধর্মীয় উৎসবে যোগ দিয়ে বিএনপি প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার — এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ। এই দেশে ‘মাইনোরিটি’ বলে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। আমরা সবাই বাংলাদেশি নাগরিক, সবাই সমান অধিকার নিয়েই জন্মেছি। বিএনপি সরকার দেশের প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা, সম অধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করেছে, ভবিষ্যতেও সেই ঐতিহ্য বজায় রাখবে।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থাকাকালে সনাতন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণভাবে পালনের পরিবেশ ছিল সবচেয়ে নিরাপদ। উন্নয়ন, সম্প্রীতি ও গণতন্ত্র—এই তিনটি মূল্যবোধ নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”
উৎসবে আরও বক্তব্য দেন—চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিমুদ্দিন শামছু, যুবদলের আহ্বায়ক এডভোকেট মোজাম্মেল হক চৌধুরী, প্রফেসর মোজাম্মেল হক, উৎসব পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ ভট্টাচার্য, সেক্রেটারি কালীপদ আচার্য্য, অমিয় রঞ্জন দত্ত, সহ-সভাপতি মন্দির কমিটি প্রমুখ।
বাংলার খবর ডেস্ক : 

























