ঢাকা ১১:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে দুঃসাহসিক চুরির ঘটনায় এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

উপজেলার পূর্ব বুল্লা গ্রাম থেকে মোটরসাইকেল ও স্মার্টফোন চুরি করে পালানোর সময় মনতৈল এলাকায় তাকে আটক করা হয়।

আটককৃত যুবকের নাম মো. আকিব তালুকদার (২১)। সে উপজেলার বেগুনাই গ্রামের তালুকদার হাটির মোশাহিদ তালুকদারের ছেলে।

ভুক্তভোগী তৌহিদ মিয়ার পরিবার সূত্রে জানা গেছে, ভোরে চোরচক্রটি তার বাড়ি থেকে একটি মোটরসাইকেল ও দামি স্মার্টফোন নিয়ে পালিয়ে যায়। পরে মনতৈল কোনার বাড়ি এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে তারা ধাওয়া করে আকিবকে আটক করে। তবে এ সময় তার সঙ্গে থাকা আরও তিন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটক আকিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে এবং পালিয়ে যাওয়া সহযোগীদের নাম প্রকাশ করে। জানা গেছে, ওই সহযোগীদের বাড়িও পূর্ব বুল্লা গ্রামে।

পরে খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে এবং চুরি হওয়া মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পুলিশ জানায়, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন। এলাকায় চুরির উপদ্রব বৃদ্ধি পাওয়ায় এই আটকের ঘটনায় স্থানীয়দের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে চুরির মোটরসাইকেল ও মোবাইলসহ যুবক আটক, পুলিশে সোপর্দ

আপডেট সময় ১১:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬