ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ Logo হৃদরোগ নাকি বিষাক্ত মদ? লাখাইয়ে ৬ জনের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ৬৫ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ Logo বাহুবলে ইউএনও উজ্জ্বল রায়ের মোবাইল কোর্ট: মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড Logo বাহুবলে পূর্ব জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তদন্তে গড়িমসি, প্রশ্নের মুখে শিক্ষা বিভাগ Logo নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে ছিনতাইকৃত ২ মোবাইল উদ্ধার, আটক ২ Logo মাধবপুরে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফল ৬ আগস্ট Logo হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় ছাত্রদলের চার নেতা-কর্মীকে শনাক্তের দাবি Logo হবিগঞ্জ ছাত্রদলের সভাপতিসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে এনসিপির মামলা Logo লাখাইয়ে সরকারি বই পাচার মামলার সুরাহা কবে? দুদকের ধীরগতিতে জনমনে চরম ক্ষোভ

জনগণের সর্বোচ্চ ভোটে হবিগঞ্জ-৪ বিএনপিকে উপহার দিতে চাই — সৈয়দ মোহাম্মদ ফয়সল

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেছেন, “আমি জনগণের সর্বোচ্চ ভোটে এই আসনটি বিএনপিকে উপহার দিতে চাই। এই আসন আমার রাজনৈতিক জীবনের নয়, এটি জনগণের আশা ও অধিকার পুনরুদ্ধারের লড়াই।”

তিনি সোমবার বিকেল সাড়ে তিনটায় মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মিছির আলী। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান।

সৈয়দ ফয়সল বলেন, “এই নির্বাচনে লড়াই হচ্ছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। আমি হবিগঞ্জ-৪ আসনের জনগণের সন্তান। তাই এই মাটির উন্নয়ন, শিক্ষার প্রসার, কর্মসংস্থান সৃষ্টি ও সাধারণ মানুষের জীবনে পরিবর্তন আনা আমার দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে কৃষক, শ্রমিক, ছাত্র, নারী—সবার জীবনমান উন্নয়নে কাজ করবে।”

তিনি আরও বলেন, “বিজয়ী হলে হবিগঞ্জ-৪ আসনকে উন্নয়নের রোল মডেল বানাবো। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে বিশেষ প্রকল্প নেওয়া হবে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করা হবে।”

বুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ মো. শাহজাহান বলেন, “সৈয়দ ফয়সল হচ্ছেন ত্যাগী নেতা। আন্দোলন-সংগ্রামে তিনি সব সময় সামনে ছিলেন। জনগণ তার ওপর আস্থা রাখে, কারণ তিনি কথার নয়, কাজের মানুষ।”

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সহ-সভাপতি হাজী অলি উল্লাহ ও চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আল রনি, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, যুবদল আহ্বায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী।

বক্তারা বলেন, হবিগঞ্জ-৪ আসনে বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। সৈয়দ ফয়সলের নেতৃত্বে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই ঐক্যবদ্ধ। জনগণ বিএনপির প্রতীকে ভোট দিতে প্রস্তুত।

সভাস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে বুল্লা বাজার উৎসবমুখর হয়ে ওঠে। সভার শেষে সৈয়দ ফয়সল বলেন, “ভোটের দিন সাহস নিয়ে কেন্দ্রে যান, নিজের ভোট দিন। এই আসনের জনগণ গণতন্ত্রের বিজয় ঘটাবে— ইনশাআল্লাহ।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী: হবিগঞ্জে হামলায় চোখ হারালেন ছাত্রশক্তির নেতা আলিফ

error:

জনগণের সর্বোচ্চ ভোটে হবিগঞ্জ-৪ বিএনপিকে উপহার দিতে চাই — সৈয়দ মোহাম্মদ ফয়সল

আপডেট সময় ০৭:০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫