ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

জগদীশপুরে নির্বাচনী সভায় ফয়সলের ঘোষণা: “জনগণের সেবা করাই আমার রাজনীতি”

বাংলার খবর ডেস্ক:

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব সৈয়দ মো. ফয়সল বলেছেন, “জনগণের উন্নয়নই আমার রাজনীতির মূল লক্ষ্য। আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে যুগান্তকারী উন্নয়ন ঘটানো হবে।”

শনিবার (৮ নভেম্বর) বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জগদীশপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক বিশাল নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ নূর মোহাম্মদ শাহজাহান। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক এম.এম. গউছ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মো. ফয়সল বলেন,
“আজ দেশের মানুষ ন্যায়ের রাজনীতি, সুশাসন ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ। মাধবপুর-চুনারুঘাটের জনগণ পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি জনগণের সন্তান, আপনাদের সেবা করাই আমার অঙ্গীকার। ক্ষমতায় গেলে এ অঞ্চলের অবহেলিত মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করব।”

তিনি আরও বলেন,
“শিক্ষা খাতকে আধুনিকায়ন করা হবে, প্রতিটি ইউনিয়নে মানসম্মত স্কুল-কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ নিশ্চিত করা হবে। স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নের স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসেবা কেন্দ্র আধুনিকীকরণ করা হবে। পাশাপাশি গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষি ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আনা হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ মো. শাহজাহান বলেন,
“সৈয়দ ফয়সল শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন সমাজসেবক। মাধবপুর ও চুনারুঘাটের মানুষ তাকে ভালোবাসে তার সততা, পরিশ্রম ও মানবিকতার কারণে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত।”

সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি, উপজেলা সহ-সভাপতি আরজু মিয়া মেম্বার, সহ-সভাপতি হাজী অলিউল্লাহ, যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মঈন উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “বর্তমান সরকারের সময় জনগণ চরম দুর্ভোগে রয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, আইনশৃঙ্খলার অবনতি, স্বাস্থ্য ও শিক্ষার অব্যবস্থাপনা—সবকিছুতেই মানুষ অতিষ্ঠ। তাই জনগণ এখন পরিবর্তন চায়, সেই পরিবর্তনের প্রতীক ধানের শীষ।”

সভায় ৯টি ওয়ার্ড থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ ধানের শীষের পতাকা ও প্রতীক হাতে নিয়ে অংশ নেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। তরুণ, নারী ও প্রবীণ সবাই ফয়সলের পক্ষে স্লোগান দেন—
“ভোট দিন ধানের শীষে, উন্নয়নের পথে।”

অনুষ্ঠানের শেষে ফয়সল বলেন,
“আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের জায়গা থেকে। এই আসনের প্রতিটি গ্রাম ও প্রতিটি মানুষের সমস্যা আমি জানি। নির্বাচিত হলে জগদীশপুরসহ পুরো মাধবপুর ও চুনারুঘাটে উন্নয়নের একটি নতুন অধ্যায় শুরু হবে। এই পরিবর্তনের যাত্রায় আমি আপনাদের সহযোগিতা চাই।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

জগদীশপুরে নির্বাচনী সভায় ফয়সলের ঘোষণা: “জনগণের সেবা করাই আমার রাজনীতি”

আপডেট সময় ০৭:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫