ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা Logo নাসিরনগরে স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১ Logo বাহুবলে মাদক সেবন ও হট্টগোলের দায়ে ইছব আলীর ৭ মাসের কারাদণ্ড Logo আপত্তির মুখেও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের কনসার্টে শ্রোতাদের ঢল Logo চুনারুঘাটে হুইলচেয়ারেই কাটে প্রধান শিক্ষক কল্যাণ কুমার দেবের জীবন Logo সাত ধাপে ইউপি ভোট, প্রথম ধাপ ১২ নভেম্বর Logo লাখাইয়ে ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর Logo মাধবপুরে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য অলি গ্রেপ্তার Logo লাখাইয়ে রোপা আমনের আবাদ শেষ পর্যায়ে, সবুজে ছেয়ে গেছে হাওর

রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা সংরক্ষিত বন এলাকা থেকে গাছ বোঝাই একটি ট্রাক্টর আটক করার পর ঘুষের বিনিময়ে তা ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে বন বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযোগে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে রেমা-কালেঙ্গা বন এলাকা থেকে গাছ পাচারের সময় বন বিভাগের স্পেশাল টিমের ডেপুটি রেঞ্জার আশিক মিয়া গাজীপুর ইউনিয়নের বাগিয়ারগাঁও এলাকা থেকে একটি ট্রাক্টরসহ গাছ জব্দ করেন এবং চালককে আটক করেন।

স্থানীয় সূত্রের দাবি, পরে ১০ হাজার টাকার বিনিময়ে ট্রাক্টরের চালক জসিমকে ছেড়ে দেওয়া হয়। পরদিন আরও ১৫ হাজার টাকা নেওয়ার পর ট্রাক্টরটিও ছেড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে ট্রাক্টর চালক জসিমের সঙ্গে ফোনে কথোপকথনের একটি অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ওই অডিওতে তিনি এক ব্যক্তিকে টাকা দিয়ে ছাড় পাওয়ার কথা বলেছেন বলে দাবি করা হচ্ছে।

স্থানীয় সূত্র আরও জানায়, আটক করা গাছগুলো গ্রামের ব্যক্তিগত জমির হলেও বন বিভাগের পক্ষ থেকে সেগুলো বনাঞ্চলের গাছ হিসেবে দেখিয়ে আটক করা হয়েছে—এমন অভিযোগও রয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গাছ জব্দ করার ঘটনায় বন বিভাগের স্পেশাল টিমের পক্ষ থেকে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শীতের আগেই লাখাইয়ে নির্বিচারে পাখি শিকার ও বিক্রি, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

error:

রেমা-কালেঙ্গা বনে ট্রাক্টরসহ গাছ আটক, ঘুষ নেওয়ার অভিযোগ বন কর্মকর্তার বিরুদ্ধে

আপডেট সময় ০৭:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬