ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা Logo দেশজুড়ে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা, কড়া সতর্কতা Logo নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা বিএনপির Logo ডাকযোগে চিঠি ও কাফনের কাপড় পাঠিয়ে আদাঐর ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকি Logo ইটিপি ব্যবহারে অনিয়মের অভিযোগ, মাধবপুরে কৃষিজমি-জলাশয় ও জনস্বাস্থ্য হুমকিতে Logo লাখাইয়ের হাওরে কচুরিপানার জট, বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষক Logo সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী Logo গাঁজা সেবন ও চুরির অভিযোগে লাখাইয়ে যুবক গ্রেপ্তার Logo জামালপুরে জলাবদ্ধতায় তিন বছরে শেষ ১৩৭ মাতৃ লিচুগাছ, সরকারি উদাসীনতা নিয়ে প্রশ্ন Logo জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে কামরুল ইসলাম সভাপতি, জসিম উদ্দিন সাধারণ সম্পাদক

লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কথিত ইয়াবা ব্যবসার মূলহোতা জুমেল মিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুড়াকরি এলাকার মহাকীর্তন গৌরমন্দিরের সামনে অভিযান চালায় লাখাই থানা পুলিশ। এ সময় এসআই আবু কাউছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সুমন মিয়া ও নাজিম উদ্দিনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে অভিযানের সময় জুমেল মিয়া নামের আরেক অভিযুক্ত পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, জুমেল মিয়ার বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

লাখাই থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

error:

লাখাইয়ে ইয়াবাসহ ২ গ্রেফতার, পালিয়েছে মূলহোতা জুমেল

আপডেট সময় ১১:০১:০২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬