ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক, Logo ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের চার লেনের কাজ দ্রুত শেষ করার দাবি তাহেরীর Logo লাখাইয়ে জনবান্ধব পুলিশিংয়ে প্রশংসিত ওসি শরীফ আহমেদ: মারামারি-দাঙ্গা কমেছে ৮০% Logo লাখাইয়ে ৫৩৩ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার Logo সোমবার প্রকাশ হচ্ছে এসএসসি-সমমান পরীক্ষার ফল, জানা যাবে ২ভাবে Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, অবাধ তথ্যপ্রবাহের এই সময়ে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ একটি অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় গণমাধ্যমের স্বাধীনতা, ভুয়া সংবাদ প্রতিরোধ এবং আধুনিক সম্প্রচার ব্যবস্থার উন্নয়ন নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।

মন্ত্রী জানান, ভুয়া সংবাদ ও অপপ্রচার প্রতিরোধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা, ন্যারেটিভ নির্মাণ, তথ্যনীতি এবং মাল্টিমিডিয়া সাংবাদিকতা বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন এবং সাংবাদিক নেতাদের অংশগ্রহণে নিয়মিত কর্মশালা পরিচালনা করা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং ফ্যাক্ট-চেকিং জোরদার করার উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভুয়া খবর প্রতিরোধে তথ্য অধিদফতর থেকে বিভিন্ন ফটোকার্ড ও তথ্যবিবরণী প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে প্রেস কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী অনৈতিক সাংবাদিকতার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরে তিনি বলেন, অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। পাশাপাশি মেধাবী সন্তানদের বৃত্তি এবং বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সুবিধাও দেওয়া হচ্ছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস: গুরুত্ব পাচ্ছে অধিকার ও স্বাস্থ্যসেবা লাইফস্টাইল ডেস্ক,

error:

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা

আপডেট সময় ১০:২৮:১১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬