ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা Logo সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে ‘স্কুল মিল’ চালুর উদ্যোগ Logo দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর Logo এনসিপি নেতার মামলায় হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতিসহ ১১ নেতাকর্মীর জামিন Logo মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

গ্রামীণফোনের রিচার্জ সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

অনলাইন ডেস্ক সিস্টেম উন্নয়নকাজের কারণে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গ্রামীণফোনের সব ধরনের রিচার্জ সেবা ১৩ ঘণ্টা বন্ধ থাকবে। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামীণফোনের অফিসিয়াল অ্যাপ ‘মাইজিপি’তে দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, রাত ১টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রিপেইড ও স্কিটো রিচার্জ সেবা বন্ধ থাকবে। এ সময়ের আগে প্রয়োজনীয় ব্যালান্স রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া গ্রামীণফোনের ওয়েবসাইটে জানানো হয়েছে, পোস্টপেইড বিল পরিশোধ ও বিল আপডেট, প্রিপেইড থেকে পোস্টপেইড ও পোস্টপেইড থেকে প্রিপেইড মাইগ্রেশন সার্ভিসও সাময়িকভাবে বন্ধ থাকবে রাত ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রিপেইড গ্রাহকরা স্ক্র্যাচ কার্ড ব্যবহার করে রিচার্জ করতে পারবেন এবং মোবাইল ব্যালান্স দিয়ে প্যাক ক্রয় করতে পারবেন।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি

error:

গ্রামীণফোনের রিচার্জ সেবা বন্ধ থাকবে ১৩ ঘণ্টা

আপডেট সময় ০৮:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫