ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা Logo সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে চরম ভোগান্তি, দ্রুত পুনর্নির্মাণের দাবি Logo দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে শিপ্রা রায়, ছাতিয়াইনে সংবর্ধনা Logo সাতছড়ি জাতীয় উদ্যানে সেগুন গাছ চুরির ঘটনায় পাঁচ বনকর্মী বরখাস্তের নির্দেশ Logo লাখাইয়ে সুচিত্রার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সরেজমিনে তদন্তে কমিটি Logo লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে মৃগী রোগী যুবকের মৃত্যু Logo সংবাদ প্রকাশের পর মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা Logo তেলিয়াপাড়া স্মৃতিসৌধ নিয়ে ইউএনওর তথ্যবহুল ফেসবুক পোস্ট Logo বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নতুন সাধারণ সম্পাদক মিল্টন বৈদ্যকে জয়ধর হিরুর অভিনন্দন Logo সাংবাদিকতার যোগ্যতা নির্ধারণে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: প্রধান তথ্য কর্মকর্তা

শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

ছবি: শিল্প-কারখানা

দেশের শিল্পখাতে গ্যাসের দাম ৩৩ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৩ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ।

নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারিতে বিইআরসি এক জনশুনানি আয়োজন করে, যেখানে পেট্রোবাংলা দাবি করেছিল, দাম না বাড়ালে বছরে প্রায় ১৬ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। তবে এই প্রস্তাবের বিরুদ্ধে তীব্র আপত্তি জানায় ব্যবসায়ী এবং বিভিন্ন শিল্প সংগঠন। বিশেষ করে, একাধিক দামে গ্যাস সরবরাহের প্রস্তাবটি নিয়ে অনেক সমালোচনা হয়।

উদ্যোক্তারা জানান, একে অপরের সাথে সমান প্রতিযোগিতার সুযোগ না থাকলে শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়বে এবং নতুন বিনিয়োগে বাধা আসতে পারে, যা দেশের শিল্পোন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরের ঝুঁকিপূর্ণ সেতু: দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে বড় দুর্ঘটনা

error:

শিল্প গ্যাসের দাম বাড়ল ৩৩ শতাংশ

আপডেট সময় ০৪:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫