ঢাকা ১২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান Logo কবর থেকে সালমান শাহর মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের Logo পুলিশ হত্যা করেছি বলে আলোচিত মাহাদী হাসান এবার আশ্রয় নিলেন থানায় Logo মাধবপুরে ড্রাম ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ২ Logo লাখাইয়ে ইভটিজিংয়ের অভিযোগে যুবককে গণধোলাই, পুলিশে সোপর্দ Logo লাখাইয়ে পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর হামলা ও লাখ টাকা লুটের অভিযোগ Logo ধর্মঘর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালি ও বার্ষিক ক্যাম্পেইন Logo মাধবপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং ধর্মঘর বাজার আউটলেট উদ্বোধন Logo সিলেট-৫ ও ঢাকা-১১ আসনের দায়িত্বে শাম্মী আক্তার Logo এমপির নির্দেশে সচল হচ্ছে জগদীশপুর-ছাতিয়াইন সড়ক

বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত শক্তি ব্যবস্থাপনা কোম্পানি ইটন

বাংলার খবর ডেস্ক,বিশ্বজুড়ে শক্তি ও বিদ্যুৎ ব্যবস্থাপনায় খ্যাতনামা প্রতিষ্ঠান ইটন এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে। দেশের বিদ্যুৎখাতে টেকসই ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে এই পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘ইটন কাস্টমার ডে ২০২৫’ অনুষ্ঠানে পাওয়ার সেক্টরের বিভিন্ন অংশীদারদের নিয়ে নিজেদের প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরে ইটন কর্তৃপক্ষ। এতে উপস্থিত ছিলেন দেশের বিদ্যুৎখাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা এবং ইটনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ইটনের পক্ষ থেকে জানানো হয়, তাদের মূল লক্ষ্য হলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় বাড়ানো এবং ব্যবহারকারীর খরচ কমানো। এই লক্ষ্যে ইটন এমন প্রযুক্তি নিয়ে এসেছে যা বিদ্যুৎ অপচয় রোধে কার্যকরভাবে ভূমিকা রাখবে।

এছাড়া তারা পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে অগ্রসর হয়ে বিদ্যুৎ বিতরণে SF6 গ্যাসের পরিবর্তে বিকল্প টেকনোলজি প্রদর্শন করে, যা কার্বন নিঃসরণ কমাতে সহায়ক।

ইটনের কর্মকর্তারা আরও জানান, বাংলাদেশে এই প্রযুক্তির ব্যবহার বিদ্যুৎখাতকে আরও নিরাপদ, সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব করে তুলবে। প্রতিষ্ঠানটি আশা করছে, এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন ও ভবিষ্যৎ বিদ্যুৎচাহিদা পূরণে বড় ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর পৌরসভাকে আধুনিক ও পরিচ্ছন্ন করতে চান মেয়র পদপ্রার্থী হাজী সোলেমান

বাংলাদেশে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত শক্তি ব্যবস্থাপনা কোম্পানি ইটন

আপডেট সময় ০২:০১:১৮ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫