ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা Logo বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল: আসিফ নজরুল Logo ৫ হাজার তরুণ উদ্যোক্তা খুঁজছে বাংলাদেশ ব্যাংক Logo মাধবপুরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড Logo আসিফ নজরুলের সিদ্ধান্তেই টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ: তদন্ত কমিটি Logo সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠনের পরিকল্পনা Logo সাত বছর পর কারাগার থেকে মুক্ত, প্রথমবার মুক্ত আকাশ দেখল শিশুটি Logo একটি নয়, তারেক রহমানকে দুই সফরের আমন্ত্রণ: দাবি নয়াদিল্লির Logo কূটনীতিকদের পরিচয়ে প্রতারণা, সতর্কবার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা — “হাজারো শ্রমিক চাকরি হারাতে পারেন” বললেন সৈয়দ মো. ফয়সল

বাংলার খবর প্রতিনিধি, মাধবপুর, হবিগঞ্জ

যুক্তরাষ্ট্রের ঘোষিত পাল্টা শুল্কের কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প মারাত্মক অনিশ্চয়তার মুখে পড়েছে। মার্কিন প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত রপ্তানিমুখী পোশাক কারখানাগুলো ইতিমধ্যে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এসব প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে।

সায়হাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মো. ফয়সল বলেন, “যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক কার্যকর হলে বাংলাদেশ একটি বড় বাজার হারাবে। এতে হাজার হাজার নারী শ্রমিক চাকরি হারাতে পারেন। সরকার যদি দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নেয়, তাহলে এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করবে।”

তিনি আরও বলেন, “শুধু পোশাক খাতই নয়, এর প্রভাব গোটা অর্থনীতিতে পড়বে। নির্বাচিত সরকারের পরিচালনাও তখন চ্যালেঞ্জের মুখে পড়বে।”

স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে এই সংকট কাটিয়ে উঠা যায় এবং কর্মসংস্থান রক্ষা পায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ

error:

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা — “হাজারো শ্রমিক চাকরি হারাতে পারেন” বললেন সৈয়দ মো. ফয়সল

আপডেট সময় ১০:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫