ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে প্রেমদাময়ী গার্লস হাই স্কুলে অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ সংবর্ধনা Logo জামালপুরে চাচা-ভাতিজা হত্যা: ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন Logo দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী পালনের নির্দেশ Logo লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, আহত ৪ Logo হবিগঞ্জে বনাঞ্চলের গাছ চুরির মামলা: বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আসামি ৬২ Logo সাতছড়িতে মাটির নিচে পিস্তল-ম্যাগাজিন-গুলিসহ অস্ত্র উদ্ধার Logo ক্যান্সারে আক্রান্ত আবু সুফিয়ানের চিকিৎসার খরচ জোগাতে পরিবারের হিমশিম Logo লাখাইয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ Logo মানিকপুরে যুবসমাজের হাতে ২৮ পিস ইয়াবাসহ জাকির আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি Logo জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য ডা. দীপু মনির প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করে আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার জন্য মুক্তির সময় নির্ধারণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা. দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।

আইনজীবী জানান, বুধবার দুপুর ১২টার দিকে দীপু মনির মেয়ে তানি দিপাবলি মায়ের সঙ্গে দেখা করতে মুন্সীগঞ্জ জেলা কারাগারে যান এবং পরে কারাগার থেকে বের হয়ে মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে আবেদনপত্র জমা দেন। তাঁরা চার দিনের জন্য প্যারোলে মুক্তির আবেদন করলেও কর্তৃপক্ষ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় নির্ধারণ করেন। উল্লেখ্য, ডা. দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মৃত্যুর পর স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে এই প্যারোলে মুক্তির আবেদন করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে প্রেমদাময়ী গার্লস হাই স্কুলে অভিভাবক সমাবেশ ও জিপিএ-৫ সংবর্ধনা

error:

দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার

আপডেট সময় ০৫:৩৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬