ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত Logo পথ বন্ধ করে বাউন্ডারি নির্মাণ, ওসি-চেয়ারম্যানকে ইউএনওর চিঠি Logo মাধবপুরে যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ২ Logo মাধবপুরের ঐতিহ্যবাহী সোহেল সিনেমা এখন কালের সাক্ষী Logo হাইমচরে ২৫ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার Logo মাধবপুরে শিক্ষকদের বেতন বিবরণী বিতরণ নিয়ে প্রশ্ন, তদন্তের আশ্বাস Logo মাধবপুরে মাঠে কৃষিকাজ করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেফতার, কারাগারে Logo আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল ভারত Logo এনটিআরসিএর প্রতিষ্ঠান প্রধান-সহকারী প্রধান পরীক্ষার ভাইভা ১ অক্টোবর

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

শেখ ইমন আহমেদ, হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বোয়ালিয়া খালের ওপর নির্মিত পুরোনো ব্রিজটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বর্তমানে চরম জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ব্রিজের পিলারের ঢালাই খসে ভেতরের লোহার রড বেরিয়ে এসেছে। দীর্ঘদিন খোলা অবস্থায় থাকায় রডগুলোতে মরিচা ধরে ক্ষয়ও দেখা দিয়েছে। এতে যেকোনো সময় ব্রিজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের নিচের পিলারগুলোর সিমেন্ট ও প্লাস্টারের আস্তরণ অনেকাংশে খসে পড়েছে। ফলে পিলারের ভেতরের লোহার রড উন্মুক্ত হয়ে গেছে। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ায় রডগুলো মরিচা ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সংস্কার না করায় ব্রিজটির কাঠামোগত অবস্থা দিন দিন নাজুক হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশীদ বলেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী যানবাহন চলাচলের সময় ব্রিজটি কেঁপে ওঠে বলেও জানান তিনি।

হারুনুর রশীদ আরও বলেন, বড় ধরনের দুর্ঘটনা কিংবা প্রাণহানির ঘটনা ঘটার আগেই ব্রিজটির বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তিনি দ্রুত নতুন একটি ব্রিজ নির্মাণে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ ব্রিজটি দ্রুত পরিদর্শন করে এর প্রকৃত অবস্থা নিরূপণ করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরোনো ব্রিজটি অপসারণ করে সেখানে দ্রুত নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

তাদের আশঙ্কা, ব্রিজটির বর্তমান অবস্থা বিবেচনায় দ্রুত সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা মো. রেজাউন নবীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।”

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ শুল্কের ঝুঁকিতে ভারত

error:

মাধবপুরে বোয়ালিয়া খালের জরাজীর্ণ ব্রিজ, বড় দুর্ঘটনার শঙ্কা

আপডেট সময় ১০:২০:০৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬