ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর Logo শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ Logo পুলিশে বড় রদবদল: ১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার বদলি ও সংযুক্ত Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল Logo মাধবপুরে হাতুড়ে দাঁতের ডাক্তারদের রমরমা ডিডিটি, এফটি ও দুর্বোধ্য ডিগ্রির আড়ালে চিকিৎসার অভিযোগ Logo দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন Logo জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি লাভ Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি Logo নতুন প্রজন্ম দেশের ভবিষ্যৎ -সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

বর্তমান চ্যালেঞ্জিং পরিস্থিতিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি। বুধবার (১৯ আগস্ট) দোহায় কাতারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কাতারের প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী কাতারের অর্থমন্ত্রী এবং জ্বালানি মন্ত্রীর সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর

error:

আপডেট সময় ১১:৫৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬