ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ Logo পুলিশে বড় রদবদল: ১৩ অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার বদলি ও সংযুক্ত Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোটের মাঠে সক্রিয় মোস্তফা কামাল বাবুল Logo মাধবপুরে হাতুড়ে দাঁতের ডাক্তারদের রমরমা ডিডিটি, এফটি ও দুর্বোধ্য ডিগ্রির আড়ালে চিকিৎসার অভিযোগ Logo দীপু মনির প্যারোলে মুক্তির সময় নির্ধারণ: ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার Logo একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন Logo জহুর চান বিবি মহিলা কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি উচ্চ শিক্ষার স্বপ্ন পূরণে ৭৪ লাখ টাকার বৃত্তি লাভ Logo কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষ দত্ত, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ নিহত ৫ বাংলাদেশি Logo নতুন প্রজন্ম দেশের ভবিষ্যৎ -সৈয়দ মোঃ ইশতিয়াক আহমেদ Logo বাহুবলে ফুটপাত ও মসজিদের রাস্তা দখল করে ব্যবসা: চরম ভোগান্তিতে পথচারী ও মুসল্লিরা

পাতে ‘আস্ত খাসি’ না পেয়ে ফিরে যাওয়া সেই প্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন পাশের গ্রামে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের পাতে আস্ত খাসি না থাকায় কনের বাড়ি থেকে ফিরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়া জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া অবশেষে গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। আগের কনের পাশের গ্রাম আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটি গ্রামের জাহের মিয়ার মেয়ে জান্নাত আক্তারের সঙ্গে ৬ লাখ টাকা দেনমোহরে তাঁর বিয়ে সম্পন্ন হয়। এবারের বিয়েতে বরের বিশেষ খাবার বা ‘খদরে’ আস্ত খাসি পরিবেশন করা হয়, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে জুনায়েদ পেশায় একজন জাপানপ্রবাসী।

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে একই উপজেলার তোলাতালা গ্রামে প্রথম বিয়ের অনুষ্ঠানে গিয়ে পাতে আস্ত খাসি না পেয়ে ক্ষুব্ধ হয়ে খাবার না খেয়েই বিয়ে ভেঙে চলে আসেন তিনি। ওই সময় বরের এমন আচরণ নিয়ে এলাকায় ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল। এর মাত্র একদিনের ব্যবধানে পাশের গ্রামেই নতুন পাত্রীর সঙ্গে খাসি দিয়ে ভোজ সম্পন্ন করে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ

error:

পাতে ‘আস্ত খাসি’ না পেয়ে ফিরে যাওয়া সেই প্রবাসী জুনায়েদ অবশেষে বিয়ে করলেন পাশের গ্রামে

আপডেট সময় ০২:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬